মাননীয় প্রধানমন্ত্রীর পূজামণ্ডপ পরিদর্শন: সার্বিক নিরাপত্তায় সতর্ক অবস্থানে রংপুর মেট্রোপলিটন পুলিশ।
রংপুর, ২০ অক্টোবর ২০২৬
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজ মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে রংপুর সফর করেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচির অংশ হিসেবে তিনি রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দির (ধর্মসভা) ও কালীবাড়ি মন্দিরের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন।
মাননীয় প্রধানমন্ত্রীর এ সফর উপলক্ষে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ( ডিআইজি) জনাব মু: মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা মহোদয় রংপুরে উপস্থিত থেকে সফরসংশ্লিষ্ট সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি করেন। প্রধানমন্ত্রীর পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা, যানবাহন চলাচল এবং জনসমাগম ব্যবস্থাপনায় গৃহীত পদক্ষেপগুলো গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রীর রংপুর সফর নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে রংপুর মেট্রো পলিটন পুলিশের সার্বিক নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
মিডিয়া সেল
রংপুর মেট্রোপলিটন পুলিশ।