রংপুর মেট্রোপলিটন পুলিশের ৯ম রেইজিং ডে উদযাপন উপলক্ষে পূর্ব প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
প্রকাশের সময়: 30 Jul, 2026

রংপুর মেট্রোপলিটন পুলিশের ৯ম রেইজিং ডে উদযাপন উপলক্ষে পূর্ব প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) ৯ম রেইজিং ডে যথাযোগ্য মর্যাদা, উৎসবমুখর পরিবেশ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে পূর্ব প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

অদ্য ৩০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩০ ঘটিকায় আরপিএমপি পুলিশ কমিশনার কার্যালয়, কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়।

সভায় ৯ম রেইজিং ডে উদযাপন উপলক্ষে সার্বিক প্রস্তুতি, অনুষ্ঠান ব্যবস্থাপনা, দায়িত্ব বণ্টন এবং বিভিন্ন উপ-কমিটি গঠন ও তাদের কার্যপরিধি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানের সফল বাস্তবায়নের লক্ষ্যে একটি মূল ব্যবস্থাপনা কমিটি এবং একাধিক উপ-কমিটি গঠন করা হয়।

মূল ব্যবস্থাপনা কমিটির সার্বিক তদারকির দায়িত্বে থাকবেন পুলিশ কমিশনার। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ডিসি (সদর দপ্তর ও প্রশাসন)।

এছাড়া সভায় গঠিত উপ-কমিটিসমূহের মধ্যে রয়েছে আমন্ত্রণ উপ-কমিটি, আর্থিক ব্যবস্থাপনা উপ-কমিটি, প্রকাশনা উপ-কমিটি, সাংস্কৃতিক উপ-কমিটি এবং ডিজিটাল প্রচারণা উপ-কমিটি। আমন্ত্রণ উপ-কমিটির আহ্বায়ক হিসেবে ডিসি (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) জনাব মোঃ আবদুর রহমান এবং সদস্য সচিব হিসেবে এডিসি (ক্রাইম) দায়িত্ব পালন করবেন। আর্থিক ব্যবস্থাপনা উপ-কমিটির আহ্বায়ক অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এবং সদস্য সচিব ডিসি (সদর দপ্তর ও প্রশাসন)। প্রকাশনা উপ-কমিটির আহ্বায়ক অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এবং সদস্য সচিব এসি, সিটিএসবি। সাংস্কৃতিক উপ-কমিটিতে এসআই তালেব, কনস্টেবল আশিক এবং কনস্টেবল লিমাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। ডিজিটাল প্রচারণা উপ-কমিটির দায়িত্ব পালন করবেন মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা।

সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ৯ম রেইজিং ডে উদযাপনকে সুশৃঙ্খল, বর্ণাঢ্য ও স্মরণীয় করে তুলতে সকল কমিটির মধ্যে সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত সময়ে প্রস্তুতি সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের ৯ম রেইজিং ডে শুধু একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান নয়, এটি আরপিএমপির গৌরবময় পথচলা, পেশাদারিত্ব, জনগণের প্রতি সেবার অঙ্গীকার এবং অর্জনের প্রতিফলন। তিনি সকল কমিটির সদস্যকে আন্তরিকতা, দায়িত্বশীলতা ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সফলভাবে অনুষ্ঠান বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন।