প্রেস রিলিজ
রংপুর মেট্রোপলিটন পুলিশ
তারিখঃ ৯ মে ২০২৬ খ্রি.
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আব্দুল মাবুদ মহোদয়ের দিকনির্দেশনা এবং মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি-ডিবি) জনাব সনাতন চক্রবর্তীর নেতৃত্বে মহানগর এলাকায় মাদক, অনলাইন জুয়া, প্রশ্নফাঁস চক্র, অবৈধ ইলেকট্রনিক ডিভাইস, চোরাচালান, নিষিদ্ধ জাল ব্যবহারসহ বিভিন্ন অপরাধ দমনে ধারাবাহিক অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় মহানগর গোয়েন্দা বিভাগের বিশেষ অভিযানে জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর নিষিদ্ধ ‘কারেন্ট জাল’ উদ্ধার এবং এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে মহানগর গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক টিম পুলিশ পরিদর্শক জনাব জিন্নাত আলির নেতৃত্বে নগরীর ফুল আমেরতলা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৭৫০ ফুট নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয় এবং এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম তহাছেন মিয়া (৪৫), পিতা- মৃত ইয়াছিন মিয়া, সাং- উমর বালাটারী, থানা- গঙ্গাচড়া, জেলা- রংপুর।
আটক ব্যক্তির বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, কারেন্ট জাল আমদানি, উৎপাদন, পরিবহন, ক্রয়-বিক্রয় ও ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের জাল ব্যবহারের ফলে জলজ প্রাণী ও মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হয় এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ মহানগর এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সকল ধরনের অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
মিডিয়া সেল
রংপুর মেট্রোপলিটন পুলিশ।