প্রেস রিলিজ
রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর
তারিখঃ ০৩ মে ২০২৬ খ্রি.
বিষয়ঃ রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জন আসামী গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
তাজহাট থানা:
তাজহাট থানা পুলিশ পৃথক অভিযানে গ্রেফতারি পরোয়ানা মূলে ০২ জন এবং মাদক মামলায় ০১ জনসহ মোট ০৩ জন আসামী গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীগণঃ
১। মোঃ বাদশা মিয়া, পিতা-মৃত নজরুল ইসলাম, সাং-কোর্ট ঘাঘটপাড়া, থানা-তাজহাট, মহানগর রংপুর।
২। মোঃ কোরবান, পিতা-মৃত আঃ রহমান, সাং-শেখটারী (শেখপাড়া নোঙ্গরটারী), থানা-তাজহাট, মহানগর রংপুর।
৩। মোঃ সামছুল হক (৪০), পিতা-মৃত আছির উদ্দিন, মাতা-সামিয়ন বেগম, সাং-নগর মীরগঞ্জ মিয়াপাড়া, আজিমের মোড়, থানা-তাজহাট, মহানগর রংপুর।
অভিযানে ধৃত সামছুল হকের নিকট হতে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।
---
কোতয়ালী থানা:
কোতয়ালী থানা পুলিশ পৃথক অভিযানে মোট ০৬ জন আসামী গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীগণঃ
১। মোঃ আনারুল ইসলাম (৩২), পিতা-মোঃ একরামুল হক, সাং-মেনানগর তেলীপাড়া, থানা-তারাগঞ্জ, জেলা-রংপুর।
২। মোঃ মহসীন আলী (৪৫), পিতা-মৃত আফতাব উদ্দিন, সাং-উত্তর উত্তমপাড়া, থানা-হাজীরহাট, মহানগর রংপুর।
৩। মোঃ হাবিবুর রহমান (২৮), পিতা-মৃত আঃ হাই, সাং-রাধানগর, থানা-বদরগঞ্জ, জেলা-রংপুর।
৪। মোঃ জাহিদুল ইসলাম, পিতা-তোজাম্মেল হক, সাং-পশ্চিম নীলকন্ঠ, থানা-কোতয়ালী, মহানগর রংপুর।
৫। মোঃ মোখলেছুর রহমান (৪২), পিতা-মোঃ মজিবর রহমান, সাং-দেওডোবা পাঠানপাড়া, থানা-কোতয়ালী, মহানগর রংপুর।
৬। মোঃ জুয়েল হোসেন, পিতা -রুস্তম
নীলকন্ঠ মাস্টার পাড়া, জব্বারটারি, রংপুর।
জনশৃঙ্খলা ভঙ্গ, জনসাধারণকে হয়রানি এবং মারমুখী আচরণের অভিযোগে ০৪ জনকে গ্রেফতার করা হয় এবং রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮ এর আওতায় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।
এছাড়া গ্রেফতারি পরোয়ানা মূলে ০২ জনকে আটক করা হয়। সকলকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে।
---
পরশুরাম থানা:
পরশুরাম থানা পুলিশ পৃথক অভিযানে মোট ০৩ জন আসামী গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীগণঃ
১। মোঃ আদ্দিস হোসেন আদম (২৭), পিতা-মোঃ আমজাদ হোসেন, সাং-নীলকন্ঠ সোটাপীর, থানা-কোতয়ালী, মহানগর রংপুর।
২। মোঃ মামুন মিয়া (৩৫), পিতা-মৃত শাহজামাল, মাতা-মোছাঃ মাহামুদা, সাং-নীলকন্ঠ সোটাপীর, থানা-পরশুরাম, মহানগর রংপুর।
৩। মোঃ হাফিজুল ইসলাম (৩৬), পিতা-মৃত সেকেন্দার আলী, সাং-হারাটি, থানা-পরশুরাম, মহানগর রংপুর।
অভিযানে মামুন মিয়ার নিকট হতে ০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট সকল ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
---
হাজীরহাট থানা:
হাজীরহাট থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে ০১ জন আসামী গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীঃ
১। মোঃ শাহ আলম (৪৮), পিতা-মোঃ সিরাজুল ইসলাম, মাতা-সাফিয়া বেগম, সাং-কোট মন্থনা, থানা-হাজীরহাট, মহানগর রংপুর।
অভিযানে তার নিকট হতে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর অধীনে মামলা রুজু করা হয়েছে।
---
গোয়েন্দা বিভাগ (ডিবি):
গোয়েন্দা বিভাগ পৃথক অভিযানে মোট ০৫ জন আসামী গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীগণঃ
১। মোঃ জিল্লুর রহমান (৪৫), পিতা-মৃত মোহাম্মদ আলী, সাং-ইসলামপুর শিমুলপাড়া, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর।
২। মোছাঃ রনি বেগম (৪২), স্বামী-মোঃ জিল্লুর রহমান, সাং-ইসলামপুর শিমুলপাড়া, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর।
৩। মোঃ নাসির উদ্দিন (২৮), পিতা-মোঃ মিঠু মিয়া, সাং-খোর্দতামপাট মোল্লাপাড়া, থানা-তাজহাট, মহানগর রংপুর।
৪। মোঃ শিবু (২৫), পিতা-মৃত আঙ্গুর হোসেন, সাং-লালবাগ কেডিসি, থানা-তাজহাট, মহানগর রংপুর।
৫। মোঃ রাজ আহম্মেদ @ রাজ (২৩), পিতা-মৃত আঙ্গুর হোসেন, সাং-লালবাগ কেডিসি, থানা-তাজহাট, মহানগর রংপুর।
অভিযানে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া ইয়াবা সেবনের অভিযোগে ০২ জনকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা করা হয়েছে।
মিডিয়া সেল
রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর