চোর গ্রেফতার ও চুরি যাওয়া ব্যাটারী চালিত অটো রিক্সা উদ্ধার।
প্রকাশের সময়: 23 Apr, 2026

প্রেস রিলিজ

রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর

তারিখ: ২২ এপ্রিল ২০২৬ খ্রি.


বিষয়: চোর গ্রেফতার ও চুরি যাওয়া ব্যাটারী চালিত অটো রিক্সা উদ্ধার।


রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানা এলাকায় চুরি হওয়া একটি তিন চাকা বিশিষ্ট ব্যাটারী চালিত অটো রিক্সা দ্রুত উদ্ধার এবং এ ঘটনায় জড়িত এক চোরকে গ্রেফতার করা হয়েছে।


প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২২ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখ বেলা আনুমানিক ১টা ৩০ মিনিটে বাদী মোঃ মেহেরুল ইসলাম (৪৫), পিতা-মৃত দানব আলী, সাং-পূর্ব অবিরাম, থানা-হাজিরহাট, রংপুর মহানগর, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল বিভাগের সামনে তার ভাড়ায় চালিত অটো রিক্সা রেখে খাবার গ্রহণ করতে যান। পরবর্তীতে ফিরে এসে তিনি দেখতে পান তার অটো রিক্সাটি চুরি হয়ে গেছে।


এ ঘটনায় কোতয়ালী থানায় একটি চুরি মামলা রুজু করা হয় এবং তদন্তভার এসআই (নিঃ) মোঃ জিয়াউর রহমান এর উপর অর্পণ করা হয়। উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ)  এর তত্ত্বাবধানে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়।


অভিযান পরিচালনাকালে ধাপ এলাকা হতে চুরি যাওয়া অটো রিক্সাসহ ১ জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ মাহাবুল ইসলাম (২৬), পিতা-মোঃ হায়দার মিয়া, সাং-আদর্শগ্রাম বখতিয়ারপুর জেলেপাড়া, থানা-হাজিরহাট, রংপুর মহানগর।


উদ্ধারকৃত অটো রিক্সাটি একটি তিন চাকা বিশিষ্ট ব্যাটারী চালিত যান, যাতে চারটি ব্যাটারী সংযুক্ত রয়েছে এবং যার বডিতে “শাওন এন্টারপ্রাইজ” লেখা আছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৮০,০০০/- (আশি হাজার) টাকা।


গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।


জননিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


--মিডিয়া সেল

রংপুর মেট্রোপলিটন পুলিশ।