রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) পৃথক অভিযানে ১০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ৪ জন মাদকসেবী এবং ১ জন ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে।
প্রকাশের সময়: 13 Mar, 2026

রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) পৃথক অভিযানে ১০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ৪ জন মাদকসেবী এবং ১ জন ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে।

==============================


প্রেস রিলিজ

রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর

১৩ মার্চ ২০২৬ খ্রি:



১২ মার্চ ২০২৬ খ্রি. তারিখ রাত আনুমানিক ২২:৫৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি, রংপুর মেট্রোপলিটন পুলিশের একটি টিম কোতয়ালী থানাধীন ওয়ার্ড নং–২৭ খামার মোড়স্থ লেলিনের বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এসময় ১০ (দশ) পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মোঃ তোতা মিয়া (৪৮), পিতা-মোঃ নুর মিয়া, মাতা-মোছাঃ বুলবুলি বেগম, সাং-খামার মোড় (নোয়াখালী পট্টি), ওয়ার্ড নং–২৭, থানা-কোতয়ালী, রংপুর মহানগরকে গ্রেফতার করা হয়।


অপরদিকে, ১৩ মার্চ ২০২৬ খ্রি. তারিখ রাত আনুমানিক ০০:৫০ ঘটিকায় কোতয়ালী থানাধীন রংপুর সদর হাসপাতালের ভিতরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মাসরুক হোসেন (২৮), মোঃ ফরিদুল ইসলাম (২৬), মোঃ হুসাইন রাহী (৩২) এবং মোঃ মানিক মিয়া (২৬)। এ ঘটনায় আরপিএমপি, কোতয়ালী থানায় নন-এফআইআর প্রসিকিউশন নং-৬৮/২০২৬, তারিখ ১৩/০৩/২০২৬ খ্রি. রুজু করা হয়েছে।


এছাড়াও একই দিন রাত আনুমানিক ০১:৪৫ ঘটিকায় কোতয়ালী থানাধীন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স স্ট্যান্ড এলাকায় ভুয়া ডিবি পুলিশের পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মোঃ রিফাত হাসান (২৮), পিতা-মোঃ আমিনুর রহমান, মাতা-মোছাঃ রওশনারা, সাং-কল্লাটারি উফারমারা, ডাকঘর-বুড়িমারি, থানা-পাটগ্রাম, জেলা-লালমনিরহাটকে স্থানীয় জনগণের সহায়তায় আটক করা হয়। পরে ডিবি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে গ্রেফতার করে।


গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।


রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ মজিদ আলী, বিপিএম মহোদয়ের সার্বিক নির্দেশনায় রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিটি ইউনিটের সদস্যগণ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। মহানগর এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখাসহ  মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


মিডিয়া সেল 

রংপুর মেট্রোপলিটন পুলিশ।