রংপুর মেডিকেল দালাল চক্রের ০৫ জন সক্রিয় সদস্য গ্রেফতার।
===============================
প্রেস রিলিজ
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি), রংপুর
তারিখ: ১১ মার্চ ২০২৬ খ্রি.
রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক পরিচালিত অভিযানে রংপুর মেডিকেল কেন্দ্রিক দালাল চক্রের ০৫ (পাঁচ) জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ১০ মার্চ ২০২৬ খ্রি. আনুমানিক ১৩:৪৫ ঘটিকায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ জিন্নাত আলী এর নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) মোঃ জাহেদুল ইসলামসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স রংপুর কোতয়ালী থানাধীন ধাপ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেটের প্রবেশ পথের সামনে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে রোগী ও তাদের স্বজনদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণার উদ্দেশ্যে ঘোরাফেরা করা রংপুর মেডিকেল দালাল চক্রের ০৫ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলোঃ
১। মোঃ মনোয়ার হোসেন (৩৮), পিতা- মোঃ নওশা মিয়া, মাতা- মোছাঃ ছফিয়া বেগম, সাং- ভুটকা, ওয়ার্ড নং-০৫, থানা- গঙ্গাচড়া, জেলা- রংপুর।
২। মোঃ রানা মুন্সি (৩৫), পিতা- মৃত মাহাবুবার রহমান, মাতা- মোছাঃ পিয়ারী বেগম, সাং- আফজালপুর, ওয়ার্ড নং-০২, থানা- মিঠাপুকুর, জেলা- রংপুর।
৩। শ্রী রিপন চন্দ্র সরকার (৩০), পিতা- মৃত বিপিন চন্দ্র সরকার, মাতা- তৃপ্তী রানী, সাং- নন্দনপুর শ্যামপুর, ওয়ার্ড নং-০৫, থানা- বদরগঞ্জ, জেলা- রংপুর।
৪। মোঃ গোলাম রব্বানী (৩২), পিতা- মৃত মাহাবুল হক, মাতা- মোছাঃ মঞ্জুমা বেগম, সাং- উত্তম হাজীরহাট, ওয়ার্ড নং-০১, থানা- হাজীরহাট।
৫। মোঃ আয়নাল হক (৩৩), পিতা- মোঃ মিজানুর রহমান, মাতা- মোছাঃ রঞ্জিনা বেগম, সাং- অভিরাম মনোহার, ওয়ার্ড নং-০২, থানা- হাজীরহাট, রংপুর মহানগর, রংপুর।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আরপিএমপি কোতয়ালী থানায় নন-এফআইআর প্রসিকিউশন নং-৬৩/২০২৬, তারিখ ১০/০৩/২০২৬ খ্রি. দায়ের করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে হাসপাতাল এলাকায় সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
_মিডিয়া সেল
রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর।