রংপুর মহানগর পুলিশের আওতাধীন পৃথক অভিযানে মাদকবিরোধী বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে ইয়াবা ও হেরোইনসহ মোট ০৩ (তিন) জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
প্রেস রিলিজ
রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর
তারিখ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.
গোয়েন্দা বিভাগ (ডিবি), রংপুর মহানগর পুলিশের একটি টিম ২৭/০২/২০২৬ খ্রি. তারিখ বিকাল আনুমানিক ৫.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২৯ (ঊনত্রিশ) পুড়িয়া হেরোইন ও ০৪ (চার) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ (দুই) জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন—
১। মোঃ রওশন আলী (৪২), সাং-হাবিব নগর, ওয়ার্ড নং-২১, থানা-কোতয়ালী, রংপুর মহানগর।
২। মোঃ হেলাল উদ্দিন (৪৫), সাং-নাছনিয়া পল্লী, ওয়ার্ড নং-৩০, থানা-মাহিগঞ্জ, রংপুর মহানগর।
অপরদিকে, কোতয়ালী থানা, রংপুর মহানগর পুলিশের অভিযানে একই দিনে দুপুর অনুমান ২.২০ ঘটিকায় মুন্সিপাড়া তসলিম উদ্দিন রোডস্থ এক বাসা থেকে ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট ও একটি স্মার্ট মোবাইল ফোনসহ ০১ (এক) জনকে হাতেনাতে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামী আবু মোঃ শাহানুর আলম ওরফে মিলু (৪৫), সাং-তসলিম উদ্দিন রোড, মুন্সিপাড়া, থানা-কোতয়ালী, রংপুর মহানগর। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯,০০০/- (নয় হাজার) টাকা।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে
রংপুর মেট্রোপলিটন পুলিশ মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে। নগরবাসীকে মাদক সংক্রান্ত যেকোনো তথ্য প্রদান করে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
_ মিডিয়া সেল
রংপুর মেট্রোপলিটন পুলিশ
রংপুর।